© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোজ্যতেল আমদানিতে আরও ভ্যাট কমালো এনবিআর

শেয়ার করুন:
ভোজ্যতেল আমদানিতে আরও ভ্যাট কমালো এনবিআর
মোজো ডেস্ক
১০:১৮ পিএম | ১৯ নভেম্বর, ২০২৪

<div>বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য ...

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বলবৎ থাকবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এর আগে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামতেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ শতাংশ মূসক অব্যাহতি দেয়া হয়। মঙ্গলবার এ অব্যাহতির আদেশের ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বলবৎ থাকবে।

ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ড বাজারে চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

মন্তব্য করুন