© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্ধারণ করবে জনগণ’

শেয়ার করুন:
‘আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্ধারণ করবে জনগণ’
মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ২০ নভেম্বর, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে জনগণ। বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণে মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না। কিন্তু বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনাসহ সবাইকে বিচারের আওতায় আনাতে হবে। 

তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না। বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।

মন্তব্য করুন