© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

থানা হেফাজতে আলোচিত সাবেক এমপি শাহজাহান ওমর

শেয়ার করুন:
থানা হেফাজতে আলোচিত সাবেক এমপি শাহজাহান ওমর
মোজো ডেস্ক
০১:০৩ পিএম | ২১ নভেম্বর, ২০২৪
ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমররের গাড়িতে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, হামলার পর তিনি রাজাপুরে নিজের বাসভবনে অবস্থান নিলে সেখান থেকে তাকে হেফাজতে নেয় থানা পুলিশ।

এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘সাবেক এমপি শাহজাহান ওমরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এর আগে বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের ইটপাটকেলে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়।

মন্তব্য করুন