© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন:
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মোজো ডেস্ক
১১:০০ এএম | ২৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল।

বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

মন্তব্য করুন