© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

শেয়ার করুন:
সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
মোজো ডেস্ক
১১:৫৬ পিএম | ২৮ নভেম্বর, ২০২৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সম্মেলনকক্ষে স্থানীয় সরকার বিভাগের নভেম্বর মাসের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। 

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলা পর্যায়ে পর্যালোচনার মাধ্যমে বঞ্চিত এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বণ্টন করার নির্দেশনা দেয়া হয়েছে। শিগগির স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদেরকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। আগের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলা পর্যায়ে পর্যালোচনার মাধ্যমে বঞ্চিত এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বণ্টন করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, দ্রুত এবং কার্যকরভাবে সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে সব কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন