সিরিয়ার আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের,বিমানবন্দর বন্ধ ঘোষণা

যুক্তরাজ্য ভিত্তিক নজরদারি গোষ্ঠী সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ার অন্যতম দ্বিতীয় বড় শহর আলেপ্পোর একাধিক এলাকা দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। খবর বিবিসি  

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে এসওএইচআর জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী শহরের প্রায় অর্ধেকের বেশি অংশ দখলে নিয়েছে। 

চলতি বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে সফলতা পেয়েছে বিদ্রোহীরা। ২০১৬ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহী গোষ্ঠী এতদিন ধরে হামলা চালিয়ে আসলেও আলেপ্পোতে পৌঁছাতে পারেনি। কিন্তু এবার তারা আসাদ বাহিনীকে হটিয়ে আলেপ্পোর বড় এলাকা দখল করেছে।

দেশটির ইসলামপন্থী সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এর সঙ্গে সম্পর্কিত একটি চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহর জুড়ে বিদ্রোহীরা গাড়িতে করে দাপিয়ে বেড়াচ্ছে। 

বিবিসি ওই ভিডিও’র সতত্য সম্পর্কে নিশ্চিত হয়েছে। ভিডিও ফুটেজে আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় শহর দেখানো হয়েছে। 

বুধবার এইচটিএস এবং তার মিত্র বাহিনীর আক্রমন শুরু করার পর সরকারি বাহিনী জানিয়েছে, তারা আলেপ্পোর এবং ইদলিব প্রদেশের কিছু অংশ পুনরুদ্ধার করেছে।

২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্রপন্থীদের দমন করার পরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে। যাতে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ নিহত হয়। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোতে পৌঁছানোর খবর পেয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ আলেপ্পো এয়ারপোর্টসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে। 

এদিকে বাশার আল আসাদ সরকারর প্রধান মিত্র রাশিয়া বিদ্রোহীদের দমে দামেস্কে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। দুটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে নতুন সামরিক সহায়তা এসে পৌঁছাবে। 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026