৪০ জনের বেশি চিকিৎসক বিদেশে গিয়ে ফেরেননি:স্বাস্থ্য উপদেষ্টা

বিদেশে গিয়ে চিকিৎসকদের আর দেশে না ফেরাকে অপচয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসক ফেরেননি। দরিদ্র দেশের জন্য এটা অপচয়। এসব ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বিদেশে প্রশিক্ষণে যেতে পারবেন চিকিৎসকরা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ‘বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস’ পালন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

বিদেশে প্রশিক্ষণ নিতে যাওয়া চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দুই থেকে তিন দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই। তাই সাত দিন বা লম্বা সময় ধরে প্রশিক্ষণের কোনও আপত্তি নেই। কিন্তু ৪০ জনেরও বেশি সংখ্যক ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কীভাবে ঠেকাবেন?

তিনি বলেন, তাদের কয়েকবার চিঠি দেয়া হয়েছে। তবুও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্ত সাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।

দেশে ওষুধের দাম দিন দিন বাড়ছে জানিয়ে নূরজাহান বেগম বলেন, মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশের স্বাস্থ্য খাত।

এ অবস্থায় সাধারণ মানুষের ক্রয়সীমায় এনে ওষুধের মূল্য নির্ধারণের আহ্বানও জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

Share this news on:

সর্বশেষ

img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026
img
ইরানের ওপর হামলার পরিণতি হবে 'আঞ্চলিক যুদ্ধ', হুঁশিয়ারি খামেনির Feb 02, 2026
img
অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক Feb 02, 2026
img
নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব : আখতার হোসেন Feb 02, 2026
img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026
img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026