© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি

শেয়ার করুন:
সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি
মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ০১ ডিসেম্বর, ২০২৪
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

‘বিশেষ সভা অনুষ্ঠান’ শীর্ষক স্মারকে বলা হয়, আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন