© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহ সিটি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন জাপা প্রার্থী

শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন জাপা প্রার্থী
own-reporter-mymensingh
০৫:০৪ পিএম | ১৭ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু।

বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন তিনি। প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে তিন জনের প্রার্থিতা বাতিল হয়। বৈধ প্রার্থী ছিলেন দুই জন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার শেষ দিন বুধবার জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তার আবেদন গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ৫ মে নির্বাচন সম্পন্ন হওয়ার পর টিটুকে সরকারিভাবে গেজেট প্রকাশ করে মেয়র ঘোষণা করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের জাপা প্রার্থী জাহাঙ্গীর আহমেদ জানান, আধুনিক পরিকল্পিত সিটি করপোরেশন গড়ে তুলতে নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুর পাশে থেকে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে নগরীর সবাইকে সিটি করপোরেশনের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানাই।

এর আগে ১৬ এপ্রিল মঙ্গলবার বিকালে স্থানীয় এক হোটেলে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের কথা রয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন