© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ,নিহত ৪

শেয়ার করুন:
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ,নিহত ৪
মোজো ডেস্ক
১২:১৪ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন