কলকাতায় যেতে দেয়া হলো না নিপুন রায়কে
০৪:০২ পিএম | ১৮ এপ্রিল, ২০১৯
স্বামী ও মেয়ের সঙ্গে কলকাতায় যেতে দেয়া হয়নি বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়কে। বৃহস্পতিবার দুপুর একটায় তাকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
নিপুন রায় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, তার মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি।
পরে স্বামী ও মেয়ে নভোএয়ারে কলকাতা চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুন রায়।
টাইমস/টিআর/এসআই