© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরানা পল্টনের চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

শেয়ার করুন:
পুরানা পল্টনের চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
মোজো ডেস্ক
১০:১৬ এএম | ০৭ জানুয়ারি, ২০২৫
রাজধানীর পুরানা পল্টনের চারতলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের ৪ তলা ভবনের ২য় তলায় একটি 'ল'চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন