© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির

শেয়ার করুন:
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০১:০৫ পিএম | ০৯ জানুয়ারি, ২০২৫
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম ও খুনের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ।

আজ  বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলাবিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন এ অভিযোগ দেন।

জানা গেছে, সকাল ১১টার দিকে দলটির মামলা ও তথ্যবিষয়ক প্রতিনিধি দলের তিন সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন।

মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ইলিয়াস আলিসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২৭৬ জনকে ক্রসফায়ারের অভিযোগসহ গুম, হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেছে বিএনপি। ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা-উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রসফায়ার ও হত্যার অভিযোগ আনা হয়। এ ছাড়া ১৫৩ জনকে গুম করা হয় যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন