আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই, যার মাধ্যমে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ-তুরস্কে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। খাদ‍্য, স্বাস্থ‍্য, শিল্পসহ বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। নবায়নযোগ‍্য জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। এছাড়া বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী দেশটি। সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে চায়।

তিনি আরও বলেন, চাল আমদানির শুল্ক কমিয়েছি। বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হচ্ছে। এখন থেকে আগামী তিন মাসে সাময়িক অসুবিধা কেটে যাবে। চালের মজুদে কোন ঘাটতি নাই। চালের দামের কারণে মানুষের কষ্ট হচ্ছে, অস্বীকার করার সুযোগ নেই।

বানিজ্য উপদেষ্টা বলেন, আমাদের কাছে আলাদিনের চেরাগ নাই, যে রাতারাতি ঠিক হয়ে যাবে। আমরা চেষ্টা করছি। ১ কোটি পরিবারের কার্ডের মধ‍্যে অনেক দুর্নীতি ছিল। যারা বাদ পরার কথা বলা হচ্ছে, তারা বাদ পরেনি। প্রকৃত সংখ‍্যা কমেনি।

Share this news on:

সর্বশেষ

img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026