মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে সহজেই হারালো রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে রিয়াল। 

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। কিন্তু কোনোভাবে গোলের দেখা পাচ্ছিলো না রিয়াল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় মাদ্রিদ। গোল করে দলকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। এরপর যোগ করা সময়ে আরও দুটি গোলের দেখা পায় রিয়াল। এর মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।

এদিন প্রথমার্ধে গোলের জন্য ১৫টি শট নিয়েও সাফল্যের দেখা পায়নি রিয়াল।

রিয়ালের গোলের অপেক্ষার শেষ হয় ম্যাচের ৬৩তম মিনিটে। ভিনিসিউসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপের বুলেট গতির শট ঠেকান গ্রাইফ। কিন্তু বেলিংহ্যামের শট আর আটকাতে পারেননি গোলরক্ষক, তরুণ মিডফিল্ডারের ঠাণ্ডা মাথার গড়ানো শট জড়ায় জালে।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি বেলিংহ্যামের নবম গোল। সাতটি গোল করেছেন তিনি লা লিগায়, অন্যটি চ্যাম্পিয়ন্স লিগে।

ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে নিজেদের ভুলেই সব আশা শেষ হয়ে যায় মায়োর্কার। প্রতিপক্ষের একটি দুর্বল শট আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালিয়েন্ত।

এর তিন মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো। ডান দিক থেকে ভাসকেসের বাড়ানো ক্রস গোলমুখে দূরের পোস্টে পেয়ে প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান রদ্রিগো। এ গোলের মাধ্যমে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ রেকর্ড ১৪ বারের বিজয়ী বার্সেলোনা। সেদিন জিতলে এই শিরোপা জয়ের হিসেবে চির প্রতিদ্বন্দ্বীদের পাশে বসবে রিয়াল (১৩)।

Share this news on:

সর্বশেষ

img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026