© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইনাস টু ফর্মুলার আশা পূরণ হবে না: আমীর খসরু

শেয়ার করুন:
মাইনাস টু ফর্মুলার আশা পূরণ হবে না: আমীর খসরু

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৪:১৩ পিএম | ১০ জানুয়ারি, ২০২৫

<div>বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা ...

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না।

আজ শুক্রবার (১০ই জানুয়ারি) দেশে ফেরা বিএনপির কয়েকজন নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

আমীর খসরু আরও বলেন,  এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে। আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

এনপির এই নেতা আরও বলেন, এই আন্দোলন একদিনে হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ত্যাগ ভোলার মতো নয়।





মন্তব্য করুন