© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা

শেয়ার করুন:
আবারও ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৯:২৯ এএম | ১৪ জানুয়ারি, ২০২৫
পঞ্চগড়ে ফের ১০ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা। বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার এই ওঠানামায় বেড়েছে শীতজনিত রোগব্যাধি।

আজ মঙ্গলবার (১৪ই জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

শীতে আবহাওয়া শুষ্ক থাকায় জ্বর, সর্দি, কাঁশিসহ শীতজনিত রোগ বৃদ্ধি পাওয়ায় প্রায় ঘরে ঘরেই আক্রান্ত হচ্ছেন অনেকে।

শীতের কারণে আয় রোজগার কমেছে নিম্নআয়ের মানুষদের। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, তাপমাত্রা ওঠানামা করছে। এই মেঘলা দিন, কুয়াশার সাথে ঠান্ডা বাতাস। আবার রোদ উঠলেও ভোর সকালে কনকনে শীত হাড় কাঁপাচ্ছে।

এমন শীতে পরিবারে কারো না কারও জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। এদিকে আয় রোজগার কম, আরেক দিকে রোগের চিকিৎসা সবমিলিয়ে পরিস্থিতি বিপাকে ফেলেছে।

মন্তব্য করুন