© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে অস্ত্রসহ আ.লীগ নেতা আটক
own-reporter
০৫:২৭ পিএম | ২০ এপ্রিল, ২০১৯

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাস্থলের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার লাইসেন্স করা পিস্তল ও আটটি গুলিসহ তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম এম এ মান্নান। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কিছুক্ষণ আগে অস্ত্র নিয়ে ওই এলাকা পার হওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মতিঝিল বিভাগ) অতিরিক্ত উপকমিশনার শিবলি নোমান।

তিনি জানান, আওয়ামী লীগ নেতা এম এ মান্নান অস্ত্রের বৈধ কাগজপত্রও বহন করছিলেন। তবে লাইসেন্স থাকুক বা না থাকুক, রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) অনুষ্ঠানস্থলে অস্ত্র বহন করা পুরোপুরি নিষিদ্ধ।

আটক হওয়ার পর এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন