© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বল্প দামে ইলিশ বিক্রি করবে সরকার!

শেয়ার করুন:
স্বল্প দামে ইলিশ বিক্রি করবে সরকার!

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০২:০৬ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৫
বাজার বিবেচনায় মোটামুটি সাধারণের নাগালের বাইরে রুপালি ইলিশ। মৌসুমের শুরু থেকেই প্রায় অপরিবর্তনীয় অবস্থায় রয়েছে ইলিশের বাজার। স্থান ও আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দামে। তবে, এমন পরিস্থিতির মাঝে ভোক্তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। ৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হবে ৬০০ টাকা কেজি দরে।  

বিএফডিসির পক্ষ থেকে জানানো হয়, ইলিশ মাছের জোগান না থাকায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দাম। ফলে, হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে বিএফডিসি। জানা গেছে, ক্রেতাদের কথা বিবেচনা করে টিসিবির মতো রেশনিং করে বিক্রি করা হবে নির্ধারিত মুল্যের এই মাছ। এতে, একেকজন ক্রেতা, বিএফডিসির নিজস্ব প্যাকেটকৃত এক একটি প্যাকেটে গড়ে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবেন।

সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের দোরগোড়ায় ইলিশ পৌঁছে দেওয়ার জন্য এমন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ কিনে হোন ধন্য’। পরীক্ষামূলক স্বল্পমূল্যে ইলিশ মাছ বিক্রিতে সফলতা পেলে ভবিষ্যতে আরো বড় উদ্যোগে ইলিশ বিক্রি করা হবে বলেও জানানো হয়। 

টিএ/

মন্তব্য করুন