© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাইয়ে আহতদের চিকিৎসা বাবদ ১৫০ কোটি টাকা বরাদ্দ

শেয়ার করুন:
জুলাইয়ে আহতদের চিকিৎসা বাবদ ১৫০ কোটি টাকা বরাদ্দ

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০২:১৮ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৫
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে এই আর্থিক মঞ্জুরির বরাদ্দ দেওয়া হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠি থেকে জানা গেছে এমন তথ্য। জানা গেছে, চলতি অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন 'অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত' দেয়া হচ্ছে এই অর্থ।

'জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা বাবদ সহায়তা' শীর্ষক খাত থেকে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ার নির্দেশ দেয়া হয়।

বরাদ্দকৃত এ অর্থ থেকে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি 'এ' তে রাখা হয়েছে মোট এক হাজার ব্যক্তি। যাদের প্রতিজন পাবেন দুই লাখ টাকা করে। এতে ব্যয় হবে মোট ২০ কোটি টাকা। ক্যাটাগরি 'বি' তে প্রতিজন পাবেন এক লাখ করে টাকা। এতে মোট ৩ হাজার জন পাবেন ৩০ কোটি টাকা।

পাশাপাশি, ক্যাটাগরি 'সি' তে রয়েছে মোট ৪ হাজার জন। যারা প্রতিজন এক লাখ টাকা করে পাবেন ৪০ কোটি টাকা। 'ডি' ক্যাটাগরিতে প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা। এতে করে, সাত হাজার জন আহত পাবেন ৩৫ কোটি টাকা।

টিএ/

মন্তব্য করুন