© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যাত্রা শুরু

শেয়ার করুন:
ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৭:০১ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৫

<div>বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বা

বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর যাত্রা শুরু হলো। সম্প্রতি দিনব্যাপী এক আয়োজনের মাধ্যমে দেশে দক্ষ জনবল বৃদ্ধির উদ্দেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের আত্মপ্রকাশ করলো সংগঠনটি। বাংলাদেশের প্রশিক্ষকদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন।

দিনব্যাপী লার্নিং গেমস ভিত্তিক ট্রেইনার্স ট্রেনিং ও রিট্রিট-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাতা সদস্য কেএম হাসান রিপন এবং জিয়া উদ্দিন আহমেদ যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
 
এছাড়াও সংগঠনের অন্যান্য পদে রয়েছেন ইউসুফ ইফতি (নির্বাহী সহ-সভাপতি), মোহাম্মদ মোরাদ হোসেন (সহ-সভাপতি), দেল এইচ খান (কোষাধ্যক্ষ), লায়লা নাজনীন (পরিচালক) এবং রওনক জাহান নিসা (সমন্বয়ক)। এ বিষয়ে নব্য গঠিত সংগঠনটির সভাপতি কে এম হাসান রিপন বলেন, এটি নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। আমরা দেশের সকল প্রশিক্ষকদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই। 

এই সংগঠনটি ভবিষ্যতে আরও প্রশিক্ষণ এবং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রশিক্ষণ ক্ষেত্রকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা সদস্যদের।

টিএ/

মন্তব্য করুন