© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

শেয়ার করুন:
আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
১১:৩২ এএম | ২০ জানুয়ারি, ২০২৫
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ (২০ই জানুয়ারি) সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান।

তিনি জানান, সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে যাচ্ছেন। সম্মেলন শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরে আসবেন। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও জানান, সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে একটি ধারণা দেয়ার চেষ্টা করা হবে। এ ছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানানো হবে বলে জানান তিনি।

টিএ/

মন্তব্য করুন