© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা

শেয়ার করুন:
১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা
মোজো ডেস্ক
০৪:১৬ পিএম | ২২ জানুয়ারি, ২০২৫
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, মজুদ এবং সরবরাহ ঠিক রাখতে সরকার ১০ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করবে।

বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা এ তথ্য জানান। এসময় বর্তমানে দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন চাল গম মজুদ আছে বলেও তিনি জানান।

তিনি বলেন, অভ্যন্তরীণ সংগ্রহ যেটা, আউশ ও আমনে ঘাটতি একটা হয়েছে। এখন সামনে আছে বোরো ফসল। আমরা আশা করছি বোরোতে যদি ফলন ভালো হয় তাহলে আমরা আমদানির ওপর নির্ভরতা কমাতে পারব। তার জন্য আমরা অপেক্ষা করব না। আমাদের বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে। চাল এবং গম মিলিয়ে প্রায় দশ লাখ টনের মতো আমদানি পাইপলাইনে আছে।

ভারত, মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে এসব খাদ্যশস্য আমদানি করা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। তিনি আরও জানান, দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন চাল গম মজুদ আছে। এর মধ্যে ৮ লাখ ৮২ হাজার মেট্রিক টন চাল এবং তিন লাখ ৪১ হাজার মেট্রিক টন গম মজুদ আছে।

সাংবাদিকদের এব প্রশ্নের উত্তরে খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম এখন বাড়ছে না। চালের দাম আরও কমলে খুশি হব।

মন্তব্য করুন