© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৪:৪৯ পিএম | ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় গাছে ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাতপরিচয় একটি মরদেহের সন্ধান পাওয়া গেছে। গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় মরদেহটি ঝুলছিল।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। এর আগে ৯টার দিকে শিক্ষার্থীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহটি দেখে পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃতদেহের গায়ে ছিল সবুজ রংয়ের টি-শার্ট এবং সাদা রংয়ের কোট। পরনে নীল রংয়ের ট্রাউজার। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

শাহবাগ থানার এসআই জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে তার মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাতেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় তিনি ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

টিএ/

মন্তব্য করুন