© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লার নাশকতা মামলা : অব্যাহতি পেলেন খালেদা জিয়া

শেয়ার করুন:
কুমিল্লার নাশকতা মামলা : অব্যাহতি পেলেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৬:৩১ পিএম | ২২ জানুয়ারি, ২০২৫
কুমিল্লায় নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু। 

এর আগে সোমবার (২০ই জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি খালেদা জিয়াকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। 

তিনি আরও বলেন, খালেদা জিয়া এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন। ২০ জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগ থেকে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

টিএ/

মন্তব্য করুন