© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় জ্বালানি চুক্তি সই করলেন ট্রাম্প

শেয়ার করুন:
বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় জ্বালানি চুক্তি সই করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৩:৪৯ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৫
ক্ষমতা নিয়েই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় জ্বালানি চুক্তি করলেন ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন-বাইন্ডিং চুক্তি করল বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। আর্জেন্ট এলএনজির বরাতে তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি করলেন ট্রাম্প।

এর আগে প্রেসিডেন্ট শপথ নিয়েই ট্রাম্প ঘোষণা দেন, দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তিই প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে।

আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনুম অবকাঠামো তৈরি করছে। যা বাংলাদেশে তাদের গ্যাস সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে।

যে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে লাইসেন্স স্থগিত রেখেছিল দেশটির জ্বালানি বিভাগ। তবে ট্রাম্প ক্ষমতা নিয়ে নির্বাহী আদেশে সই করে গ্যাস সরবরাহের লাইন্সেস ফের চালু করেন। জানান, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান তিনি।

বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। ২০২৮ সালের মধ্যে তারা সে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চান। লুজিয়ানার পোর্ট ফোরচনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো নির্মাণ শেষ হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে জানান, এই চুক্তি কেবল দেশের ক্রমবর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্কও শক্তিশালী করবে।

টিএ/

মন্তব্য করুন