© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌথ নেতৃত্বের সিদ্ধান্তে বিএনপি চলছে: মির্জা ফখরুল

শেয়ার করুন:
যৌথ নেতৃত্বের সিদ্ধান্তে বিএনপি চলছে: মির্জা ফখরুল
own-reporter
০৯:০৮ পিএম | ২২ এপ্রিল, ২০১৯

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের মধ্যে একটি যৌথ নেতৃত্ব গড়ে উঠেছে। আর সেই নেতৃত্বই দলের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, বিএনপিতে যৌথ নেতৃত্বের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হচ্ছে এবং দল চলছে। ছাত্র ও তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসতে হবে।

জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ও বর্তমান ছাত্র ফোরাম আয়োজিত রোববার এক সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। বিভিন্ন সময়ে ছাত্রসমাজের ভূমিকার কথা উল্লেখ করে তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র ও তরুণ সমাজের ওপর দায়িত্ব এসেছে গণতন্ত্র রক্ষার জন্য এবং দলের নেত্রীকে মুক্ত করা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনার জন্য।

মির্জা ফখরুল বলেন, সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে এবং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে।

মির্জা ফখরুল শ্রীলঙ্কার বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সারা বিশ্বে আন্দোলন গড়ে তুলতে হবে।

দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন