© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার হুঁশিয়ারি বিজেপির

শেয়ার করুন:
দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার হুঁশিয়ারি বিজেপির

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৫:৩২ পিএম | ২৭ জানুয়ারি, ২০২৫
দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশিমুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।

আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচন। ৭০ আসনের এই বিধানসভার সবশেষ নির্বাচনে বিরোধী আম আদমি পার্টির কাছে বড় ব্যবধানে হেরেছিল ক্ষমতাসীন বিজেপি। এবার তাই আটঘাট বেঁধে নির্বাচনি প্রচারে নেমেছেন বিজেপি নেতারা।

দিল্লিবাসীর মন গলাতে নানা উন্নয়নমূলক কাজের আশ্বাস দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বহির্ভূতরা দিল্লির স্থানীয় নাগরিকদের অধিকার হরণ করছে দাবি করে তিনি বলেন, বিজেপি এবার দিল্লিতে সরকার গঠন করতে পারলে দুই বছরের মধ্যে রাজধানীকে বাংলাদেশিমুক্ত করবেন।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিধানসভা ভোটের আগে রীতিমতো উত্তপ্ত দিল্লির রাজনীতি। এরই মধ্যে নানা বিতর্কিত বিষয় তুলে ভোটের প্রচার চালাচ্ছেন বিজেপি ও এএপি নেতারা। অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতেই এতোদিন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বলেও অভিযোগ করেন অমিত শাহ।

উত্তপ্ত ভাষণে রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসেবে উল্লেখ করেন তিনি। অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে সাবেক এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি ছাড়া আর কিছুই করেননি। ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার করে গেছে তার দল।

জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপি তার সব নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে।

টিএ/

মন্তব্য করুন