ডিবিসিসিআই’র ২৩তম এবং ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)-এর ২৩তম এবং ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার (গুলশান-২) এর লেকশোর গ্র্যান্ড হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, জনাব কেএইচ শহীদুল ইসলাম ১১ জানুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২০২৫-২৭ সালের জন্য ডিবিসিসিআই-এর নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করেন। ডিবিসিসিআই-এর অফিস বেয়ারার এবং পরিচালনা পর্ষদের নির্বাচন ১৮ জানুয়ারী, শনিবার ঢাকায় অবস্থিত চেম্বার অফিসে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাখাওয়াত হোসেন মামুন ২০২৫-২৭ বছরের জন্য ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এর সভাপতি নির্বাচিত হন।

অন্যদিকে অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের দ্যা ম্যান অব স্টিল (চেয়ারম্যান) ড. মুহম্মদ রিসালাত সিদ্দিক ডিবিসিসিআই-এর মহাসচিব নির্বাচিত হন। ড. রিসালাত একই সাথে দেশের স্বনামধন্য এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ নির্বাহী পরিচালক এবং ক্রান্তি গ্রুপের পরিচালক ও সিইও হিসাবে ভূমিকা রেখে যাচ্ছেন।

প্রসঙ্গত, ডিবিসিসিআই এর নতুন সভাপতি শাখায়াত হোসেন মামুন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ ভাইয়া গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন। তিনি ভাইয়া অ্যাপারেলস লিঃ, ন্যাচারাল রাইস ব্রান ওয়েল লিঃ, সিগমা সিস্টেমস লিঃ এর চেয়ারম্যান এবং প্যাসিফিক কনজুমার প্রোডাক্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন।

এ ছাড়াও তিনি ঢাকা চেম্বার অফ কমার্স, বেসিস, ই-কমার্স অ্যাসোসিয়েশন, চায়না বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স, বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারি এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন), বাপাসহ বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের সদস্য এবং বিভিন্ন সময়ে বিভন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

শাখায়াত হোসেন মামুন বাংলাদেশের তরুণদের সর্ববৃহৎ সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এর ২০১৬ ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জুনিয়র চেম্বারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026