অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে: রিজভী

অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে। দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামায়াতের লোকদের। এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রিজভী বলেন, ‘১/১১ এর সময় সরকারকে বলা হতো সেনাসমর্থিত সরকার। বর্তমান ছাত্র–জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার।’

রিজভী বলেন, ‘এ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে। এটা তো অত্যন্ত ভয়ংকর বিষয়। শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে। এটা হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামায়াতের লোকদের ‘

রিজভী আরও বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বর মেধাবী প্রকৌশলী ছাত্রদল করতেন। তাঁকে প্রধান প্রকৌশলী করা হয়নি, সেখানে ৫ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, তিনি ওই বিশেষ দলের সদস্য।’

শুধু জামায়াত নয় আওয়ামীলীগের লোকেরাও রয়েছে দায়িত্বে; এমন অভিযোগ তুলে রিজভী বলেন, প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের লোকেরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাঁদের কাজই হচ্ছে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026