© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৮,৫০০ কোটি রাজস্ব ঘাটতির মুখোমুখি পাকিস্তান!

শেয়ার করুন:
৩৮,৫০০ কোটি রাজস্ব ঘাটতির মুখোমুখি পাকিস্তান!

ছবি: সংগৃহীত

শিফাত মাহামুদ
০৬:২৫ পিএম | ২৮ জানুয়ারি, ২০২৫
৩৮,৫০০ কোটি রাজস্ব ঘাটতির মুখোমুখি পাকিস্তান। চলতি অর্থবছরের প্রথমার্ধেই এমন সংকটের মুখোমুখি হয়েছে দেশটি। এমন অবস্থায় আইএমএফ দেশটিকে মিনি বাজেট বাস্তবায়নের পরামর্শ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে, এমন পরিস্থিতিতে অনেক দেশ জনগনের উপর বাড়তি করের বোঝা চাপালেও ব্যতিক্রম পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে নতুন পরিকল্পনা হাতে নিচ্ছ এফবিআর। দেশটির ফেডারেল বোর্ড অব রেভিনিউ জনগণের ওপর নতুন কর আরোপ না করে রাজস্ব বৃদ্ধির একটি ব্যাপক পরিকল্পনা প্রস্তাব করেছে।

জানা গেছে, বন্দরে আটকে থাকা পণ্য খালাস, জব্দকৃত মালামাল দ্রুত নিলাম, কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নেয়া সহ কম কর প্রদানকারী খাত থেকে কর আদায় বৃদ্ধির ওপর জোর দিয়েছে দেশটি। এছাড়াও, আদালতে বিচারাধীন কর সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির বিষয়টিও পরিকল্পনায় রেখেছে পাকিস্তান সরকার।

আইএমএফ প্রতিনিধি দলের পাকিস্তান সফরের আগেই এফবিআর এই পদক্ষেপগুলি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জানুয়ারি মাসে ৯৬,০০০ কোটি টাকা কর আদায়ের একটি চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলেও গণমাধ্যম সুত্রে জানা গেছে। আগামী মার্চ মাসের মধ্যে রাজস্ব ঘাটতি মোকাবেলার এই বিকল্প পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব বলে আশা করছে শাহবাজ প্রশাসন।

টিএ/

মন্তব্য করুন