© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৫ বছর পর কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ প্যাভিলিয়ন

শেয়ার করুন:
২৫ বছর পর কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ প্যাভিলিয়ন

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৪:৩৬ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৫
দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন করল ভারতের পশ্চিমবঙ্গ। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার বসেনি বাংলাদেশের কোনো স্টল। ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া কলকাতা বইমেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আমন্ত্রণে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান ও সাহিত্যিক আবুল বাশার।

প্রতি বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার মূল আকর্ষণ থাকতো বাংলাদেশ প্যাভিলিয়ন। যার কাঠামো তৈরি হতো বাংলাদেশের কোনো জনপ্রিয় স্থাপত্যের আদলে। বাংলাদেশের পাঠক নন্দিত লেখদের বইয়ের অপেক্ষায় থাকতেন পশ্চিমবঙ্গের পাঠকরাও।

এ বছর বই মেলায় বাংলাদেশ অংশ না নেয়ার বিষয়ে কলকাতার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ডের সভাপতি জানান, কলকাতার বইমেলায় অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়। এ বছর বাংলাদেশ সেটি করেনি। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের জন্য মেলায় জায়গা বরাদ্দ হয়নি। 

কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজন করা হয়েছে এই মেলার। এবছর মেলায় অংশ নিয়েছে ১২টি দেশ। থিম দেশ জার্মানি। বাংলাদেশের কোনো স্টল না বসলেও মেলা জমজমাট হবে বলে আশা করছেন আয়োজকরা।

টিএ/

মন্তব্য করুন