© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি : সিপিডি

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি : সিপিডি

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
১১:৫৯ এএম | ৩০ জানুয়ারি, ২০২৫
অন্তর্বর্তী সরকারের ছয় মাসে বাড়েনি কর্মসংস্থান। হয়নি তেমন কোনো অর্থনৈতিক অগ্রগতি। এমন তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা, সেন্টার ফর পলিসি ডায়ালগ – সিপিডি। আগামীতে দেশে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা না থাকলে আশানুরূপ বিনিয়োগও আসবে না বলে, সতর্ক করেছে সংস্থাটি।

সিডিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ‘সরকার ঘোষিত রোডম্যাপের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, এবং যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা জরুরি। তাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত, যত দ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ তৈরি করা।

কর্ম সংস্থানের অভাবকেই জুলাইয়ে ছাত্র আন্দোলনের মূল কারণ হিসেবে অভিহিত করেছে সিপিডি। সংস্থাটির দাবি, জুলাই আন্দোলনের মূল কারণ ছিল কর্মসংস্থানের অভাব। বিগত সরকারের বৈষম্যমূলক নীতি বেকারত্ব পরিস্থিতিকে আরও খারাপ করেছিল। সমাজে বৈষম্য বেড়েছিল। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে কর্মসংস্থান বাড়াতে পারেনি বলেও অভিযোগ তোলা হয়।

দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সময়, সরকারের ১৫% ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকেও প্রশ্নবিদ্ধ করে সিপিডি। ‘সরকার প্রত্যক্ষ কর না বাড়িয়ে পরোক্ষ করের ওপর বেশি জোর দিচ্ছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলেও দাবি সংস্থাটির।

চলতি অর্থবছরে রাজস্ব বৃদ্ধিতেও দেখা গেছে উল্লেখযোগ্য হারে অবনতি। রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৭ শতাংশ। যেখানে গত বছর তা ছিল ১৭.৭ শতাংশ। এছাড়া, সরকার বিদ্যুৎ ক্রয়চুক্তি প্রকাশের প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি বলেও অভিযোগ করেছে সিপিডি।

বিগত সরকারের সময়ের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের নথি চেয়ে সম্প্রতি তথ্য অধিকার আইনে আবেদন করেছিল সিপিডি। তবে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে, এই যুক্তি তুলে ধরে ২৮টি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অন্তর্বর্তী সরকার দেয়নি বলেও অভিযোগ সিডিপির।

টিএ/

মন্তব্য করুন