কৃষকের জন্য স্মার্ট কার্ড চালুর উদ্যোগ, কী সুবিধা পাবেন কৃষকরা?

কৃষকদের জন্য স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে খসড়া নীতি। ধারনা করা হচ্ছে, এই কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি ও অন্যান্য সহায়তা সহজেই পেতে পারবেন কৃষকেরা। এটি বাস্তবায়নের লক্ষে প্রস্তুত করা হয়েছে ‘কৃষক স্মার্ট কার্ড নীতি ২০২৫’ শীর্ষক একটি খসড়া নীতিমালা।

জানা গেছে, এই স্মার্ট কার্ড প্রকল্পের লক্ষ্য হবে কৃষকদের তথ্যভুক্ত করে একটি জাতীয় তথ্যভাণ্ডার তৈরি করা। ২০৩০ সালের মধ্যে প্রতিটি নিবন্ধিত কৃষকের জন্য একটি ইউনিক প্রোফাইল ও নিবন্ধন নম্বর সংরক্ষণ করা হবে। মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, প্রকল্পটি আগের সরকার শুরু করেছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার এটি পর্যালোচনা করার পর খসড়া নীতি প্রস্তুত করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মার্ট কার্ড তৈরি ও বিতরণের প্রক্রিয়া হবে জাতীয় পরিচয়পত্র তৈরির মতো। এর মাধ্যমে কৃষকরা বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ সহজেই পেতে পারবেন। যা ফসল উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে সহায়ক ভূমিকা পালন করবে। একইসঙ্গে কৃষিঋণ, টেকসই কৃষি চর্চার প্রসার, আবহাওয়া পূর্বাভাস, কৃষি পরামর্শ ও বাজার সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে এই স্মার্টকার্ডের মাধ্যমে।

বিশেষজ্ঞরা বলছেন, “এটি একটি ভালো উদ্যোগ। তবে এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজন স্বচ্ছতা ও নিয়মিত তথ্য হালনাগাদ করা।” এদিকে, এই প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৭,০০০ কোটি টাকা ব্যয় হবে, যা সরকার, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল যৌথভাবে অর্থায়ন করছে বলে জানা গেছে।

২০১৯ সালের কৃষি শুমারি অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে রয়েছে প্রায় ১ কোটি ৬৯ লাখ কৃষি পরিবার। ২০২২-২৩ অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান ছিল ১১.৩৮ শতাংশ। সরকার আশা করছে, স্মার্ট কার্ড প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। 

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026