© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল এখন প্রস্তুত

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল এখন প্রস্তুত

ছবি: সংগৃহীত

করবী শীহাব
০৬:০৫ পিএম | ৩০ জানুয়ারি, ২০২৫
আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল। বুধবার (২৯ই জানুয়ারি)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য মোতাসিম বিল্লাহ মাহফুজ বলেন, ‘এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে লিগ্যাল সেল-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে।’

সেলের প্রস্তাবনা পাঠ, গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সার্বিক আলোচনা করতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

এর আগে ১৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিগ্যাল সেল গঠন করা হয়। তারিকুল ইসলামকে এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়।

১২ সদস্য বিশিষ্ট লিগ্যাল সেলের অন্য সদস্যরা হলেন- জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, শুভ আহমেদ, উম্মা উসওয়াতুল রাফিয়া, আশিকুর রহমান জিম, সাইফুর রহমান খান, মোতাসিম বিল্লাহ মাহফুজ, কাশেম আল নাহিয়ান, জানে আলম অপু ও শামসুদ্দোহা শাকিল।

টিএ/

মন্তব্য করুন