© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার সম্মতিতেই হয়েছে সীমান্ত চুক্তি-দাবি জওসওয়ালের

শেয়ার করুন:
ঢাকার সম্মতিতেই হয়েছে সীমান্ত চুক্তি-দাবি জওসওয়ালের

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৪:৫৪ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৫
ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সম্মতিতেই ভারতের সঙ্গে অসম সীমান্ত চুক্তি হয়েছে বলে দাবি করেছে দিল্লি। কাজেই দুই পক্ষের সম্মতিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে বলে আশা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের এ সম্মেলন ঘিরে দিল্লির অবস্থান পরিষ্কার করেন জয়সওয়াল।

সম্প্রতি ভারতের সঙ্গে চারটি সীমান্ত চুক্তি অসম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের বিষয়েও কথা বলেন জয়সওয়াল। জানান, দুই দেশের সম্মতিতেই ২০১০ সালে ওই চুক্তি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত–সম্পর্কিত সব বিষয় নতুন করে আলোচনার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

এই মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। ভারত ও বাংলাদেশ এবং বস্তুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে এসব চুক্তি হয়েছে।’

বিদ্যমান সীমান্ত চুক্তিগুলো দুই দেশের সীমান্তের জন্যই সুবিধাজনক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দিয়েছে বলেও দাবি করেন তিনি। আশা করেন, সবগুলো চুক্তিকেই আসন্ন সম্মেলনে সম্মান জানানো হবে।’

টিএ/

মন্তব্য করুন