© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিপসিককে ছাড়িয়ে উন্নত এআই মডেল আনল আলিবাবা

শেয়ার করুন:
ডিপসিককে ছাড়িয়ে উন্নত এআই মডেল আনল আলিবাবা

ছবি: সংগৃহীত

সাদমান রাফিদ
০৫:২২ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৫
প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত নাম আলিবাবা। সম্প্রতি তারা বাজারে এনেছে তাদের নতুন এআই চ্যাটবট—কুয়েন ২.৫। এই নতুন সংস্করণটি বাজারে আসতেই প্রযুক্তি বিশ্লেষকরা অবাক হয়েছেন। দাবি করা হচ্ছে, এটি গতিপ্রকৃতি এবং পারফরম্যান্সের দিক দিয়ে ডিপসিক ভি-৩ সহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির চ্যাটবটকে ছাড়িয়ে গেছে।

চীন বর্তমানে এক নতুন প্রযুক্তি বিপ্লবের মুখে দাঁড়িয়ে রয়েছে। যেখানে বড় প্রতিষ্ঠানগুলির মধ্যে এআই উন্নয়নে প্রতিযোগিতা তুঙ্গে। আলিবাবার কুয়েন ২.৫ ম্যাক্স, এই চ্যালেঞ্জের মুখে আসছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, কুয়েন ২.৫ ম্যাক্স তার দৃষ্টিনন্দন কার্যকারিতা এবং উন্নত পারফরম্যান্সের দিয়ে জিপিটি-৪ এবং ডিপসিক ভি-৩ কে পেছনে ফেলেছে । এই নতুন সংস্করণটির কার্যক্ষমতা শুধু দ্রুততর নয়, আরও অনেক বেশি সুনির্দিষ্ট এবং কার্যকর।

একদিকে যেমন ডিপসিকের কৌশল সস্তা এবং সাশ্রয়ী, অন্যদিকে আলিবাবা তার উন্নত প্রযুক্তি এবং ক্লাউড সেবার মাধ্যমে বাজারে শীর্ষস্থানে আসার চেষ্টা করছে। এই দুই প্রতিষ্ঠানই বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে আগ্রহী। কিন্তু আলিবাবার বড় প্রতিষ্ঠান হিসেবে খরচ বেশি হলেও তার প্রযুক্তি এবং গবেষণার ক্ষমতা অবিশ্বাস্য।

বিশ্বব্যাপী প্রযুক্তির যুদ্ধে, চীনা এআই স্টার্টআপ ডিপসিক এবং বড় প্রতিষ্ঠান আলিবাবার মতো শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের জন্য আগামী দিনগুলো বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুয়েন ২.৫-এর মাধ্যমে, আলিবাবা শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার দিকেই নজর দেয়নি। বরং দেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে।

টিএ/

মন্তব্য করুন