© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির সাবেক এমপিকে দুদকের জিজ্ঞাসাবাদ

শেয়ার করুন:
বিএনপির সাবেক এমপিকে দুদকের জিজ্ঞাসাবাদ
own-reporter
০৭:১১ পিএম | ২৩ এপ্রিল, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তথ্য গোপন করে হলফনামা দাখিলের অভিযোগে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) মো. শহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মো. শহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মেফতাউল জান্নাত।

জানা গেছে, সংসদ নির্বাচনের সময় জমা দেয়া হলফনামার তথ্য যাচাই-বাছাই করছে দুদক। তারই ধারাবাহিকতায় বিএনপির এই সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের এই অনুসন্ধানী তালিকায় সাবেক ও বর্তমান বেশ কয়েকজন এমপিও আছেন বলে জানা গেছে।

 

টাইমস/এএস

মন্তব্য করুন