বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
ছবি: সংগৃহীত
১০:৪৯ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জুবায়েরপন্থিদের এ পর্বের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামি।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পরই শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় ধাপ শেষ হবে।
এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সা’দ আহমাদ কান্ধলভির অনুসারীদের ওই পর্বের আখেরি মোনাজাত হবে ১৬ ফেব্রুয়ারি রবিবার।
এবারের ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের ২২টি জেলা। যার মধ্যে রয়েছে- জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, কক্সবাজারসহ নানা অঞ্চল।
এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা তাঁবু।
টিএ/