© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল করছে আওয়ামীলীগ : রিজভী

শেয়ার করুন:
জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল করছে আওয়ামীলীগ : রিজভী

ছবি: সংগৃহীত

মুস্তাফিজ আবির
০৪:৫০ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
আওয়ামীলীগের ডাকা হরতাল নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এরইমাঝে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ।

রোববার (২ ফেব্রুয়ারি) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর এক কর্মসূচি শেষে একথা বলেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের আশ্রয় পেয়ে নানা ধরনের উস্কানিমূলক কাজ করার জন্য তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন।, শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া।

পুলিশের গুলি-শটগানের ব্যাবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে বলেও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুকের ব্যবহার করেছেন। তিনি ভোটকেন্দ্র ফাঁকা রেখেছিলেন। দিনের ভোট রাতে করেছিলেন। জনগণের এই স্মৃতি অত্যন্ত দুঃসহ। এটি অব্যাহত থাকুক জনগণ তা চায় না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ এবং ডেডলাইন দিতে হবে।

বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয় এমনটা উল্লেখ করে তিনি বলেন, বারবার আমরা বলেছি কেমন সংস্কার প্রয়োজন। সংস্কার হতে বেশিদিন সময় লাগে না, আবার এটি একটি চলমান প্রক্রিয়া। এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না বলেও মন্তব্য করেন রিজভী।

টিএ/

মন্তব্য করুন