© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে

শেয়ার করুন:
লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৫
এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক নেতা, এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে। এবার খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেল।

জানা যায়, লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক কর্মী সভার আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তিনি।

টিএ/

মন্তব্য করুন