© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে আ’লীগ নেতাকে গাছে ঝুলিয়ে বেদম পিটুনি

শেয়ার করুন:
ময়মনসিংহে আ’লীগ নেতাকে গাছে ঝুলিয়ে বেদম পিটুনি
own-reporter-mymensingh
১১:৫৬ এএম | ২৪ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সিংচাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী ওই নেতার নাম মো. কবির উদ্দিন। তিনি উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কবির উদ্দিন জানান, রাত ১টার দিকে গৌরীপুর সদর থেকে মাওহা ইউনিয়নের বিষমপুর নিজ বাড়িতে ফিরছিলেন মো. কবির উদ্দিন। পথে সিংচাপুর নামক স্থানে কয়েকজন মুখোশধারী তার গতিরোধ করে। এ সময় মুখোশধারীরা তাকে ধরে জোরপূর্বক কয়েকটি সাদা স্ট্যাম্পে তার টিপসই নেয়। এরপর হাত-পা বেঁধে তাকে গাছে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা চালায়।

তিনি আরও জানান, এসময় হামলাকারীরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে দুভাগে বিভক্ত হয়ে যায়। এতে তিনি প্রাণে বেঁচে যান।

দুর্বৃত্তদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলেও জানিয়েছেন কবির উদ্দিন।

পরে খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন কবির উদ্দিনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনা তদন্ত করতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন