© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৩

শেয়ার করুন:
গাজীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৬ এএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

<div><span>গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শসা বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শসা বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকার জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, একটি পিকআপ ভ্যান সিলেট থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ গাজীপুরের দিকে আসছিলেন। বুধবার ভোর ৬টার দিকে কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। খালে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

টিএ/
        

মন্তব্য করুন