© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার প্রত্যর্পণের আলোচনা ভারতের সংসদে

শেয়ার করুন:
শেখ হাসিনার প্রত্যর্পণের আলোচনা ভারতের সংসদে

ছবি: সংগৃহীত

করবী শীহাব
০৫:৪৪ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে আলোচনা হয়েছে ভারতের সংসদে। ৬ ফেব্রুয়ারি রাজ্যসভার সদস্য সংসদে এ আলোচনা তোলেন ডা. জন বৃত্তাস। বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কি না এব্যাপারে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের কাছে তিনি জানতে চান।

প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২৩ ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিকপত্র পাঠায় অন্তর্বর্তী সরকার। এবং বাংলাদেশের এই চিঠির জবাব দেয়নি ভারত। ডা. জন বৃত্তাসকে এই তথ্য জানান কীর্তি বর্ধন সিংয়।

জুলাই অভ্যাত্থানে সরকার পতনের পর থেকে, ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা এবং তখন থেকে ভারতেই আছেন তিনি। ভারত খেকেই তিনি বাংলাদেশের পরিস্থিতি অস্থির করে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চান, এ কথা তিনি ভারতকে স্পষ্ট করেছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যা মামলায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত। প্রায় ৩০০ মামলায় শেখ হাসিনার বিচার আদালতে।

টিএ/

মন্তব্য করুন