© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে এক ডজন ডিম ১৪৬৪ টাকা ! ঘটছে চুরির ঘটনা

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে এক ডজন ডিম ১৪৬৪ টাকা ! ঘটছে চুরির ঘটনা

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৫:৪৯ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
টাকা-পয়সা, অলঙ্কার কিংবা মহামূল্যবান সম্পদ চুরির অভিনব ও চিরাচরিত ঘটনা তো হরহামেশাই শোনা যায়। কিন্তু লক্ষাধিক ডিম চুরির ঘটনা বেশ বিরল। এমন বিরল ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে। এক পাইকারি ব্যবসায়ীর গুদাম থেকে এক লাখের বেশি ডিম চুরি করেছেন একদল ব্যক্তি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডিমের দাম আকাশ্চুম্বি। মুরগির ডিমের সংকটে পাইকারি ও খুচরা বাজারে ডিমের দাম হুরহুর করে বেড়ে চলেছে। বিভিন্ন অঙ্গরাজ্যে একেকটি মুরগির ডিম এক ডলারে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ টাকা। সে হিসেবে এক ডজন বা ১২টি ডিম খুচরা বাজারে কিনতে খরচ করতে হচ্ছে প্রায় ১৪৬৪ টাকা।

যুক্তরাষ্ট্রে সাদা খোসার ডিমের চেয়ে অর্গানিক ও বাদামি রঙের ডিমের দামই বেশি। বেড়েছে ডিম দিয়ে তৈরি খাবারের দামও। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এক ডজন মধ্যম আকারের সাদা ডিমের দাম ছিল ৮ ডলার, গেল সপ্তাহে একই ডিম ছিল মাত্র ৩ ডলার। ডিমের এই ক্রমবর্ধমান দামের সুযোগ নিয়ে ৪০ হাজার ডলারের বেশি মূল্যের ওই অর্গানিক ডিমগুলো চুরি যায়। ব্যতিক্রমী ওই চোরদের খুঁজতে ইতোমধ্যে বিশেষ টিম গঠন করেছে পেনসেলভেনিয়া পুলিশ।

ঘটনাটির তদন্তকারী কর্মকর্তারা বলছেন, পুলিশ বাহিনীতে গত ১২ বছরেও এমন ঘটনার সম্মুখীন হননি তারা। অনেকে বলছেন লাখের ওপর ডিম চুরির ঘটনা যতটা না বিরল তার চেয়েও বেশি হাস্যকর এবং অবিশ্বাস্য। এর কাছাকাছি ঘটনা হিসেবে ১০ বছর আগে ঘটা মুরগির বাচ্চা ভর্তি একটি ট্রেইলার চুরির কথা মনে করিয়ে দেন এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘যা চুরি করা হয়েছে তার মূল্য বিবেচনায় এটি একটি বড় অপরাধ। তবে ব্যতিক্রমীও বটে।’ যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের ভোক্তা মূল্য সূচক প্রতিবেদনের তথ্য বলছে, পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ডিমের দাম গত বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বেড়ে গেছে।

এর কারণ হিসেবে দেশটির মুরগি খামারিরা দায়ী করছেন বার্ড ফ্লুর প্রাদুর্ভাবকে। জানান, বার্ড ফ্লু মহামারি প্রতিরোধে লাখ লাখ মুরগি মেরে ফেলতে হচ্ছে। এতে ডিম উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। অপ্রতুলতার কারণে অনেক দোকানের ডিমের র‌্যাক খালি হয়ে আছে।

টিএ/

মন্তব্য করুন