© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানমন্ডি ৩২ নম্বরে এবার সিআইডির ক্রাইম সিন ইউনিট

শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরে এবার সিআইডির ক্রাইম সিন ইউনিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল গেছে। সেখানে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছে তা জানা যায়নি।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫ থেকে ৬ জনের একটি দল পৌঁছায়। দীর্ঘক্ষণ তারা আলামত সংগ্রহ করে।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।

এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি না এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পরে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস।

টিএ/

মন্তব্য করুন