জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদেরা ইতিহাসের স্রষ্টা: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
০৫:৫৭ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের ’ইতিহাসের স্রষ্টা’ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
যাদের ত্যাগের বিনিমনে নতুন বাংলাদেশের জন্ম, যেই পরিবর্তন তার পরিমাণ নিক্তি দিয়ে মাপা যাবেনা। এমন কথাও বলেছেন ড. মুহাম্মদ ইউনূস। ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই বিপ্লবে শহীদদের মধ্যে কয়েকজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
এ সময় শহীদ ও আহতদের পরিবারদের স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন আশ্বাস দেন তিনি।
জুলাই বিপ্লবের ফলে পাওয়া যেই নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে আরো তৎপর হওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি। সার্বক্ষণিক সাবধানতার সাথে প্রতিটি পদক্ষেপ নেওয়া কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।
সেসময় সরকারের প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত এই দুই আয়োজনের কথা জানান ড. মুহাম্মদ ইউনূস। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ভাবে মুক্তিযোদ্ধারা যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের অংশ, একই ভাবে জুলাই স্মৃতি পরিদপ্তরের মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের পরিবারও সরকারের অংশ।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের চেয়েও জুলাই আন্দোলনের শহীদ, আহতরা এগিয়ে আছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় গঠন হতে যেখানে বহু বছর লেগে গেছে, সেখানে কয়েক মাসের ব্যবধানেই জুলাই আন্দোলনে অংশ নেওয়া ও শহীদদের জন্য কাজ শুরু করেছে সরকার।
এই জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিয়েও কথা বলেন তিনি।
দ্রুত বিচার করতে যেয়ে অবিচার হওয়ার আশংকা থাকে উল্লেখ করে তিনি বলেন যারা অপরাধি নয় তাদের কে সৎ পথে আনতে হবে। পরিশেষে ধৈর্য্য নিয়ে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
টিএ/