© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোনো অপরাধীকে রাজপথে দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
কোনো অপরাধীকে রাজপথে দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৯ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
কোনো অপরাধীকে রাজপথে দেখতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই। তাদের বিচার নিশ্চিত করতে চাই।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয় কর্মশালায় এ কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের লক্ষ্য।

তিনি বলেন, কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে জড়ায়, সেটা কোনোভাবেই কাম্য নয়। বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করেছে। এরইমধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট সফল করতে হবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচারবিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেন জামিন পেয়ে আবার অপরাধে না জড়ায় তারা।

টিএ/

মন্তব্য করুন