© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশকে বিভ্রান্তের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশকে বিভ্রান্তের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

করবী শীহাব
০৫:৪৮ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট লিখলেন, তারপর হলেন গ্রেপ্তার। অষ্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলু ঘটনা এটি। আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে মূলত ফেসবুকে বিমানবন্দরে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করেছেন। বাংলাদেশ ছেড়ে কোথায় যেন চলে যাচ্ছেন তিনি। অথচ বাড়িতে আত্মগোপনে ছিলেন এই নেতা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে অষ্টগ্রাম থানার পুলিশ রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করে। নাশকতাসহ তিন মামলার আসামি হেলু একদিন পলাতক ছিলো। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার পরিকল্পনা নিশ্চিত করেছে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট-পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলুকে গ্রেপ্তার করে।

টিএ/

মন্তব্য করুন