© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

শেয়ার করুন:
বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রতীকী ছবি

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানীর কুর্মিটোলা, খিলক্ষেত, কাওলাসহ আশপাশের এলাকায় আগামিকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না। পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস।

তিতাস জানায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশন (বিমানবন্দর ও খিলক্ষেত) এর অ্যালাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে।  এজন্য বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুক্রবার মধ্যরাত ২টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  এসময় আওতাধীন এলাকা হলো কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলার বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল এভিয়েশন কোয়ার্টার।

এছাড়া জোয়ার সাহারা, নিকুঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



মন্তব্য করুন